সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৭ নভেম্বর ২০২৪ ২৩ : ২৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নৈহাটিতে বড়মা মন্দির চত্বরে একটি ফাঁড়ি তৈরির কথা বলেছিলেন। ঘড়ির কাঁটায় ২৪ ঘণ্টাও পেরোয়নি। বড়মার মন্দির চত্বরে নতুন ফাঁড়ি চালু হয়ে গেল। বুধবার বিকেলে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ওই ফাঁড়ির উদ্বোধন করেছেন।
রাজ্যের অন্যতম প্রসিদ্ধ জাগ্রত কালী হিসেবে নৈহাটির বড়মা ভক্তদের কাছে পূজিত হন। চলতি বছর মায়ের ১০১তম পুজো হয়েছে। বড়মার মন্দিরে পুজো দিতে দেশ–বিদেশ থেকে বহু ভক্তই প্রতিবছর নৈহাটিতে আসেন। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই মন্দিরে পুজো দিতে আসেন। পুজো দেওয়ার পরে মন্দির চত্বরে দাঁড়িয়ে হ্যান্ড মাইকে তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে বেশ কিছু নির্দেশ দিয়ে যান। দিনে দিনে বড়মার মন্দিরে ভক্তদের ভিড় বাড়ছে। ভক্তদের নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রী বড়মার মন্দির চত্বরে একটি ফাঁড়ি তৈরির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বড়মার মন্দির চত্বরে নতুন ফাঁড়ি চালু হয়ে গেল। উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। সঙ্গে ছিলেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে ও নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়–সহ অন্যান্য বিশিষ্টরা। ছিলেন বড়মা মন্দির পরিচালন কমিটির প্রতিনিধিরাও।
ফাঁড়ি উদ্বোধনের পরে পুলিশ কমিশনার বলেন, ‘বড়মার মন্দির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যতম একটা পরিচিতি। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার ভক্ত মন্দিরে পুজো দিতে আসেন। তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা। পাশাপাশি কাছেই একটি বড় বাজারও রয়েছে। মহিলাদের সুরক্ষার স্বার্থে ও সুস্থ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ভক্তরা যাতে বড়মার মন্দিরে পুজো দিতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন। সেই নির্দেশ মেনে পরের দিনই আমরা বড়মা পুলিশ ফাঁড়ি চালু করতে পেরেছি।’
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, আপাতত এক জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক ফাঁড়ির ইনচার্জ পদে থাকবেন। সঙ্গে তিন জন অ্যাসিস্ট্যান্ট সাব–ইন্সপেক্টর থাকবেন। থাকবেন আট জন কনস্টেবল। তাছাড়া বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারকেও নিয়োগ করা হয়েছে। পরে পরিস্থিতি অনুযায়ী পরিকাঠামগত আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার